Jun 15, 2026 2:25PM

UtkalBongo Store

Powered By UB Media

স্ত্রীকে হেনস্থা করতেই খোরপোশের মামলা সরাতে চাইছেন স্বামী! আবেদন খারিজ করে দিল আদালত

1 min read

বর্ধমানের নিম্ন আদালতে খোরপোষের মামলার শুনানি চলছিল। কিন্তু তার মাঝেই সেই মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্থানান্তরিত করার আবেদন করে বসেন স্বামী! সম্প্রতি বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই আবেদন ওঠে। সেই মামলা খারিজ করে দিয়ে আদালত জানায়, ‘স্ত্রীকে হেনস্থা করতেই এই আবেদন করা হয়েছে।’

জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা দায়ের করেন বর্ধমান আদালতে। সেই মামলা নোটিস পাওয়ার পরেই স্বামী কলকাতা হাইকোর্টে মামলা সরানোর আবেদন জানিয়ে মামলা করেন।

মামলাকারী আদালতে দাবি করেন, ২০১০ সালে বিয়ে হয় তাঁদের। কর্মসূত্রে তাঁরা হায়দরাবাদে থাকতে শুরু করেন। কিন্তু কিছুদিন ধরেই অশান্তি শুরু হয় দু’ জনের মধ্যে। যায় জেরে হায়দরাবাদ ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। সেই অশান্তি থেকে মুক্তি পেতে চাইছিলেন বর্ধমানের এই বাসিন্দা। তার মধ্যেই বর্ধমান আদালতের একটি নোটিস পান তিনি। সেখানে খোরপোষের দাবি জানানো হয়।

সেই মামলাই বর্ধমান আদালত থেকে সরিয়ে কলকাতা হাইকোর্টে আনার জন্য আবেদন জানান স্বামী। এই মামলা খারিজ করে দিয়ে বিচারপতি শম্পা দত্ত পাল জানান, বর্ধমানের আদালত ছাড়া অন্য যে কোনও আদালতে মামলার স্থান পরিবর্তনের যে আবেদন ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টে করেছিল তা খতিয়ে দেখা হয়েছে। তবে সেখানে দেখা গেছে স্ত্রীকে হেনস্থা করতেই এই মামলা সরানোর আবেদন করা হয়েছে।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture