Jun 14, 2026 8:24PM

UtkalBongo Store

Powered By UB Media

তিন ভাই-বোনের সংসার! অনটনে ভাই-বোনকে খুন করে বেলঘড়িয়ায় আত্মঘাতী দাদা

1 min read

আবাসনের ঘরের মধ্যে ভাই-বোনকে খুন (Belgharia Murder) করে পার্শ্ববর্তী পুকুরে ডুব দিয়ে আত্মহত্যা দাদার। কামারহাটি পৌরসভার (Kamarhati Municipality) ৩৩ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়ার প্রিয়নাথ গুহ রোড এলাকার ঘটনা। ঘটনাস্থলে এসে তিনটি দেহ উদ্ধার করেছে বেলঘড়িয়া থানার পুলিস।

দেহগুলিকে ময়না তদন্তের জন্য় পাঠানো হয় সাগর দত্ত হাসপাতালে। জানা গিয়েছে, বেলঘড়িয়ার প্রিয়নাথ গুহ রোড এলাকায় ছায়ানীড় নামের একটি আবাসনে ভাই বোনকে খুন করে পার্শ্ববর্তী পুকুরে ডুব দিয়ে আত্মহত্যা (Suicide) করেন দাদা। দাদা বিমল চৌধুরী, সজল চৌধুরী ও বোন রানু চৌধুরী একাই থাকতেন এই আবাসনে।

স্থানীয় সূত্রে খবর, তিন ভাই বোন একাই আবাসনে থাকত। ভাই সজল চৌধুরি শারীরিক অক্ষমতার জন্য় সেরকম কোনও কাজ করতেন না। দাদা বিমল চোধুরি ও বোন রানু চৌধুরির রোজগারের উপর ভিত্তি করেই তাদের সংসার চলত।

পুলিস সূত্রে জানা গিয়েছে, দাদা বিমল চৌধুরি প্রথমে ভাই-বোনকে খুন করে, নিজে আবাসনের পাশে থাকা একটি পুকুরে আত্মঘাতী হয়েছেন। এমনকি আত্মঘাতী ওই ব্য়ক্তির থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। নোটে তোমনকিছু পাওয়া না গেলেও, এই সুইসাইড নোটকে সামনে রেখেই তদন্তে নেমেছেন পুলিস। পুলিসের অনুমান, দাদা বিমল চৌধুরি অনেক ধার-দেনা করে ফেলেছিলেন। আর সেই টাকা শোধ দিতে পারছিলেন না তাই এমন কাজ।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture