Jun 14, 2026 5:50PM

UtkalBongo Store

Powered By UB Media

‘বাড়িতে শুয়েছিলেন, সেই সময়…’, আউশগ্রামে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার

1 min read

আরজি কর-কাণ্ডের মাঝেই ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এবার এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার শেখ রহমতুল্লাহকে। অভিযুক্ত এই সিভিক ভলান্টিয়ার আউশগ্রাম থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, এর আগেও মহিলাকে উত্যক্ত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, এক আদিবাসী গৃহবধূ আউশগ্রাম থানায় শেখ রহমতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন মহিলা বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই সিভিক ভলান্টিয়ার তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। চিৎকার করলে রহমতুল্লাহ পালিয়ে যায়। পরে আউশগ্রাম থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে, জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েনের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের উল্লেখ করেন, যিনি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “চুক্তিভিত্তিক কর্মীরা অপরাধে জড়িত হওয়ার পরেও তাদের সাত দিনের প্রশিক্ষণ দিয়ে হাসপাতালে মোতায়েন করা হচ্ছে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা নিজেদের কীভাবে নিরাপদ বোধ করবেন?”

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture