Jun 20, 2026 4:02AM

UtkalBongo Store

Powered By UB Media

ভিড়ে ঠাসা কামরায় শ্লীলতাহানি, হাওড়ায় ট্রেন পৌঁছতেই রুদ্রমূর্তি ধরলেন গৃহবধূ! পাকড়াও অভিযুক্ত

1 min read

অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে অভিযুক্ত যুবককে নিজেই ধরে উত্তম মধ্য়ম দিলেন ওই গৃহবধূ। অভিযুক্তকে মারধর করে উত্তেজিত জনতাও। পরে তাঁকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়া স্টেশনে। রেল পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ডাউন পাশকুড়া লোকালে করে নিজের স্বামীর সঙ্গে হাওড়ায় আসছিলেন ওই তরুণী। রামরাজাতলা স্টেশন থেকে জেনারেল কামরাতেই ওঠেন ওই দম্পতি।

অভিযোগ, অফিস টাইমে ভিড় ট্রেনের কামরায় স্বামীর থেকে কিছুটা আলাদা হয়ে যান তিনি। সেই সুযোগে অভিযুক্ত যুবক তার কাছ ঘেঁষে আসে ও তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ মহিলার। ট্রেনেই ওই গৃহবধূ প্রতিবাদ করলে তাঁকে মহিলা কামরায় যাওয়ার পরামর্শ দিয়ে ওই যুবক তীর্যক কটাক্ষ করে বলেও অভিযোগ। ওই গৃহবধূ তখন কিছু না বললেও হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্য়াটফর্মে ট্রেনটি পৌঁছতেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। নিজেই ওই অভিযুক্ত যুবককে পাকড়াও করেন গৃহবধূ। নিজেই বেশ কয়েক ঘা কষিয়ে দেন অভিযুক্ত যুবককে। চিত্‍কার চেঁচামেচীতে ততক্ষণে বাকি যাত্রীরাও সেখানে জড়ো হয়ে যান। এর পর অন্য়ান্য় যাত্রীরাও অভিযুক্তকে গণধোলাই দিতে শুরু করে।

গন্ডগোলের খবর পেয়ে ছুটে আসেন কর্তব্য়রত আরপিএফ জওয়ানরা। অভিযুক্তকে তাঁদের হাতেই তুলে দেওয়া হয়। তরুণী ওই গৃহবধূর সাহসিকতারও প্রশংসা করেছেন তাঁর সহযাত্রীরা।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture