শিয়ালদহ স্টেশনের পারকিং লটে দাউ দাউ আগুন, পুড়ল পুলিশের গাড়ি
1 min read
বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা। শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে পার্কিং লটে দাউদাউ জ্বলে উঠল আগুন। শনিবার বেনার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ান স্টেশন চত্বরে। আগুনে পুড়ে ছাদ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি।
ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও ২টি বাইক। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর। অগ্নিকাণ্ডের জন্য যাত্রী কিংবা পথচলতি মানুষজনের ক্ষতি হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রাথমিক অনুমান, গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত হবে বলে আশ্বাস রেলের।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাহ্মের একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নং গেটের বাইরে। গাড়িতে শর্ট সার্কিটের জেরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা গাড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর একবার এই পেজটি রিফ্রেশ করুন যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।
