শিশু মৃত্যু, গাফিলতির অভিযোগ
1 min read
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ দেখালেন শিশুর পরিবারের লোকজন। বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা হাসপাতালের ঘটনা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ঘটনায় বুধবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। জানা যায় চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকার বাসিন্দা বিজয় কিস্কু তার দুই বছরের ছেলে সুরেশ কিস্কুকে হাসপাতালে ভর্তি করেছিলেন।
পরিবার জানাচ্ছে, শিশুটির জ্বর ছিল। শিশুর পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা ভালো নয় বলেই জানান। ভর্তি করতে বলেন। সেই মতো বিজয় কিস্কু তার ছেলেকে ভর্তি করলেও চিকিৎসক থেকে নার্সরা সুষ্ঠু পরিষেবা দেয়নি বলেই অভিযোগ তুলেছে পরিবারটি। যার ফলে বুধবার সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারটির। আর এতেই পরিবারের সদস্যরা
