Aug 10, 2026 12:11PM

UtkalBongo Store

Powered By UB Media

চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের

1 min read

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার ও মানুষের অভাব, অভিযোগ শুনতে তৃণমূল শুরু হল চলো গ্রামে যাই। মঙ্গলবার এই কর্মসূচি শুরু হয়েছে কেশিয়াড়িতে। চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

রাজ্য সরকারের প্রকল্প ও পরিষেবা গ্রামের মানুষ পাচ্ছেন কিনা তার খোঁজ নিতে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছেন বিধায়ক ও তৃণমূলের নেতৃত্বরা। মঙ্গলবার চলো গ্রামে যাই কর্মসূচি শুরু করে তৃণমূল। এদিন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, মহিলা তৃণমূলের জেলা নেত্রী মামণি মাণ্ডি-সহ ব্লকের অন্যান্য নেতৃত্বরা বিভিন্ন গ্রামে পৌঁছে যান।

মানুষের সঙ্গে কথা বলেন। এদিন কেশিয়াড়ির সাঁতরাপুর, হাসিমপুর, বাঘাস্তি পঞ্চায়েত খড়িপাড়া-সহ একাধিক এলাকায় এই কর্মসূচি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ঘর গোছাতে এই কর্মসূচির মধ্য দিয়ে আগে থেকেই প্রচার সেরে নিচ্ছে তৃণমূল। এদিন বিধায়ক পরেশ মুর্মুও গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানানোর পাশাপাশি মানুষের সমস্যা ও অভিযোগ শোনেন।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture