প্যাগোডার প্যাণ্ডেল, কাচের প্রতিমা
1 min read
জগদ্ধাত্রী পুজো উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। নারায়ণগড়ের মকরামপুর জনকল্যাণ সংঘের পক্ষ থেকে ৩৭ বর্ষের পুজোয় আছে একধিক চমক।
পুজোর উদ্বোধন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। মকরামপুর জনকল্যাণ সংঘের পক্ষ থেকে এবারের পুজোর প্যান্ডেল নেপালের বিখ্যাত প্যাগোডার আদলে, প্রতিমায়ও ছিল বিশেষত্ব। প্রতিমা হয়েছে একেবারে কাচের তৈরি। পুজো উপলক্ষ্যে কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুঃস্থদের বস্ত্র ও মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান ছিল জমজমাট। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুজয় হাজরা, নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট,জেলা পরিকল্পনা কমিটির সদস্য মিহির চন্দ-সহ অন্যরা।
