দুয়ারে সরকার ক্যাম্প বেলদায়
1 min read
দুয়ারে সরকার ক্যাম্প করল বেলদা ২ গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলের মাঠে হয় এই শিবির। সরকারি পরিষেবা পেতে ভালোই ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্প পরিদর্শন বিডিওর।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। বৃহস্পতিবার নারায়ণগড়ের বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বেলদা গঙ্গাধর একাডেমীর মাঠে হওয়া শিবিরে পঞ্চায়েত এলাকার বহু মানুষ ক্যাম্পে আসেন। বিভিন্ন সরকারি পরিষেবা পেতে এলাকার মানুষ এদিন আবেদন জমা দিয়েছেন। এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন নারায়ণগড় বিডিও কৃশানু রায়। শিবিরে কেমন কাজ চলছে তার খোঁজ নিয়েছেন। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খোঁজ নিতে দেখা যায়। বেলদা ২ পঞ্চায়েতের প্রধান যূথিকা পাল প্রধান বলেন, পরবর্তী ক্যাম্প হবে ১৭ নভেম্বর।
