Oct 10, 2026 11:20AM

UtkalBongo Store

Powered By UB Media

চাষিদের সচেতন করতে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল ব্লক কৃষি দপ্তর।

1 min read

ধান কাটার মরশুম আসন্ন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই ধান কাটায় ব্যবহৃত হচ্ছে বিশেষ মেশিন এর ফলে খড় পড়ে থাকছে জমিতে।আর সেই খড় শুকোলে অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলছেন চাষিরা, এর থেকে ভয়ানক ক্ষতি তথা দূষণ হচ্ছে মাটি ও পরিবেশের। এবার কৃষকদের সচেতন করতে বিশেষ বৈঠক করল ব্লক কৃষি দপ্তর।পাশাপাশি খড় পোড়ানো তথা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালিত হলো কেশিয়াড়ীতে।বৃহস্পতিবার কেশিয়াড়ী ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি থেকে ধান কাটার পর অবশিষ্ট খড় পোড়ানো বন্ধ করা এবং তার ক্ষতিকারক দিকটিকে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে । ব্লকের প্রত্যেকটি অঞ্চলের প্রধান সহ এলাকার চাষীরা উপস্থিত ছিলেন এদিনের সচেতনতামূলক এই কর্মসূচিতে। আগামীতে চাষিদের সচেতন করতে বৃহৎ আকারের সচেতনতামূলক কর্মসূচির পথে নামবে কৃষি দপ্তর বলে জানানো হয়েছে।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture