Oct 10, 2026 11:20AM

UtkalBongo Store

Powered By UB Media

ডেঙ্গু সচেতনতায় মশারি বিতরণ সিআরপিএফের মহিলা জওয়ানদের

1 min read

রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রভাব ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।বর্ডার এলাকায় পাহারা নয় এবার সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিআরপিএফ ব্যাটেলিয়নের মহিলা জওয়ানরা।বৃহস্পতিবার ২৩২ নাম্বার মহিলা সিআরপিএফ ব্যাটালিয়ানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল মশারি । সিআরপিএফের সিভিল একশন প্রোগ্রামের মাধ্যমে এদিন ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামে মশারি বিতরণ করে মহিলা সিআরপিএফ ব্যাটালিয়ানের সদস্যরা। এদিন ২১৫টি পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয় । এছাড়াও ভারত সরকারের বিভিন্ন প্রকার কর্মসূচির সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয় এদিন।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture