রাস্তার উপর তীব্র স্রোতে বইছে জল, তাই বাধ্য হয়ে গর্ভবতীকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো
1 min read
প্রবল প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন এক আদিবাসী মহিলা, যাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু গ্রামের বাইরে যাওয়ার একমাত্র রাস্তার মাঝে রয়েছে একটি বাঁধ, যা গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। বাঁধের উপর দিয়ে বিপজ্জনকভাবে বইছে জলের প্রবল স্রোত, যা পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে আর কোনও উপায় না দেখে, এক ব্যক্তি সেই গর্ভবতী মহিলাকে কাঁধে তুলে নেন। বিপদের কথা জানার পরও, তিনি নির্ভীকভাবে মহিলাকে কাঁধে নিয়েই প্রবল স্রোতের মধ্য দিয়ে রাস্তা পার করে তাঁকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, ওই ব্যক্তির প্রশংসায় ভরছে সকলের মুখ।
