দুয়ারে সরকার, ছদ্মবেশে জেলা শাসক
1 min read
দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। সেখানে ছদ্মবেশে হাজির হলেন বিডিও। কাজে ঢিলেমি দেখে ধমক দিলেন সরকারি আধিকারিকদের। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে দেখা গেল অন্য ভূমিকায়।
পূর্ব মেদিনীপুরের ময়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি চলছিল৷ বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সময় সেখানে আচমকাই ছদ্মবেশে হাজির হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাজি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ক্যাম্প ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শোনেন তিনি। এক উপভোক্তা জমির রেকর্ড করতে এসে জেলা শাসককে কাছে পেয়ে তার জমির রেকর্ড করে না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ করায় জেলা শাসক ওই দপ্তরের আধিকারীকে ধমকও দেয়। জেলাশাসক বলেন সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে মানুষকে হয়রানিতে ফেলা চলবে না। মানবিক হওয়ার আবেদন করেন। জেলাশাসক বলেন, সাধারণ মানুষকে হয়রানিতে ফেললে প্রয়োজনীয় পদক্ষেপ হবে।
