Jun 15, 2026 3:18PM

UtkalBongo Store

Powered By UB Media

কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দুই মাস বন্ধ রোগীদের খাদ্য পরিষেবা

1 min read

পূর্ব মেদিনীপুর জেল কোলাঘাটের পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় দুই মাস ধরে রোগীদের খাদ্য পরিষেবা বন্ধ রয়েছে। সরকারি ভাবে প্রায় ৫৮ টাকা করে যে টাকা দেওয়া হয় রোগীর খাবার পিছু, তা যথোপযুক্ত নয় বলে দাবী। সেকারনেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের ভাত সহ টিফিন পরিষেবা বন্ধ। যার ফলে রীতি মতো সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারদের। কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ নব কুমার ভঞ্জ বলেন, পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খাওয়ার পরিবেশনের দায়িত্বে ছিল একটি সেলফ হেল্প গ্রুপ। তারা দুমাস আগেই তারা জানায় এই বরাদ্দ টাকায় কাজ করতে পারবেনা। জানাযায় রোগীদের খাওয়ারের বরাদ্দ টাকা ছিলো ৫৮ টাকা। তাতে করে খাওয়ার ও টিফিন এই সামান্য টাকায় করতে তারা সমস্যায় পড়ছেন। তাই চিঠি দিয়ে বি এম ও এইচকে জানায় স্বসহায়ক দলটি। এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ অর্থৎ তমলুকে মূখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান কোলাঘাটের বি এমমও এইচ। পরে বিষয়টি জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক কোলকাতায় স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন বলে জানান বি এম ও এইচ নব কুমার ভঞ্জ। বেশ কিছু রোগী ও রোগীর পরিবার আজ ক্যামেরার সামনে মুখ খোলেন, তারা জানান, চরম সমস্যার মধ্যে রয়েছে তারা। সম্পূর্ণ ন্যাহ্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন। কোলাঘাটের এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুধুমাত্র কোলাঘাটের স্থানীয় মানুষজন চিকিৎসা পরিষেবা পান তা নয়। পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। আর এই খাদ্য পরিষেবা বন্ধ থাকায় রোগীদের সঠিক পুষ্টিযুক্ত খাদ্য থেকে যেমন বঞ্ছিত হচ্ছেন। পাশাপাশি অনেক সময়, সঠিক সময়ে খাদ্য দিতে পারছেন না বলে অভিযোগ করেন রোগীর পরিবারেরা। সব মিলিয়ে সরকারী পরিষেবা থেকে কত দিন বঞ্ছিত থাকেন রোগীরা সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে কোলাঘাটে।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture