দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান
1 min read
ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হল। মঙ্গলবার কেশিয়াড়ি ব্লকের খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে হয় ক্যাম্প। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে ক্যাম্পে এসেছিলেন এলাকার মানুষ।
দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের প্রথম পর্যায়ের শিবির হল মঙ্গলবার। এদিন কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার খাজরা সতীশচন্দ্র মেমোরিয়ালহাইস্কুলে হয় ক্যাম্প। সরকারী নানান প্রকল্পের পরিষেবা নিতে মঙ্গলবার দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় জমান গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ। বিশেষত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী-সহ একাধিক প্রকল্পের পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানান মানুষ।
পাশাপাশি ছিল তপশিলী জাতি, উপজাতি সহ অনগ্রসর জাতির শংসাপত্র আবেদন জমা দেওয়ার ভিড়।
