Oct 10, 2026 11:37AM

UtkalBongo Store

Powered By UB Media

বেলদার বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

1 min read

প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। সোমবার বেলদার বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে অনেকেই রক্তদান করে হাতে পেলেন চারাগাছ। শিবির থেকে সবুজ রক্ষার বার্তা বিদ্যালয় ও স্থানীয় একটি ক্লাবের।

রক্তদান শিবিরের আয়োজন করল প্রাথমিক বিদ্যালয়। সোমবার বেলদার বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় ত্রিশক্তি মিলন সংঘের যৌথ উদ্যোগে এই শিবির হয়েছে। বিদ্যালয়ের উদ্যোগে এদিনের শিবিরে রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ দেওয়া হয়। সবুজ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। শিবিরে এলাকার প্রায় পঞ্চাশজন রক্ত দিয়েছেন। বিদ্যালয়টি জানাচ্ছে, শিবিরে এলাকার মানুষ, অভিভাবক, যুবকেরা রক্তদান করেন।

শিবিরের আগে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। সেখানে রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল, চিকিৎসক যোগেন বেরা। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, বেলদা ২ পঞ্চায়েত প্রধান যূথিকা পাল প্রধান ও অন্যরা। বিধায়ক এদিন জানান, মানুষের পাশে থাকতে হবে মানুষকে। নারায়ণগড় সুপার স্পেশালিটি হাসপাতাল শীঘ্রই চালু হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত পণ্ডা বলেন,” বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন আয়োজন নেওয়া হয়ে থাকে। শুধু শিক্ষাদান নয়, সামাজিক কাজে যুক্ত থাকতে এই শিবির।”

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture