Jun 15, 2026 3:18PM

UtkalBongo Store

Powered By UB Media

কলেজ খুলতেই অশান্ত কেশপুর

1 min read

পুজোর ছুটির পর কলেজ খোলার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর! মারামারিতে জড়াল ছাত্ররা। আহত কয়েকজন। এলাকায় উত্তেজনা।

সবে ছুটি কাটিয়ে পুজোর পর মঙ্গলবার কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে! আর প্রথম দিনেই কেশপুর কলেজের মধ্যে আক্রান্ত হল ছাত্ররা। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দিকেই! মঙ্গলবার কলেজ খোলার পর কলেজে এসে বেশ কয়েকজন পড়ুয়া অধ্যক্ষের রুমের সামনে গণ্ডগোল করেন বলে অভিযোগ।

পরে অপর একটি গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এসে পড়ায় পরিস্থিতি জটিল হয়। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কেশপুর কলেজ ইউনিটের সভাপতির দিকে। অভিযোগ সভাপতির মদতে ব্যাট এবং উইকেট হাতে নিয়ে অপর গোষ্ঠীর ছাত্রদের উপর বেধরড় মারধর করা হয়। সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়ায়। এলাকায় যায় পুলিশ।

Bangla Plus HD

About Author

More Stories

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture